সংগৃহীত ছবি
সারাদেশ

সম্পত্তি নিয়ে বিরোধ, নিহত ২

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

নিহতরা হলো, বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও একই গ্রামের মিছির আলী ছেলে আনামত মিয়া (৬০)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিলো। এরই জেরে মঙ্গলবার সকালে আজাদ মিয়া দোকান খোলার সময় ভাতিজা ইনসান মিয়া ও তার লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর এই হত্যার প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বল্লমের আঘাতে আমানত মিয়ার মৃত্যু হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা