সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় লিফলেট বিতরণ করার সময় ছাত্রলীগ কর্মী আটক

সাজ্জাদুল আলম খান, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণ করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পাইলট স্কুলের পিছনে ওই কর্মীর ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।

আরও পড়ুন: অনলাইনে মামলা চালুতে পুলিশকে নির্দেশনা

জানা যায়, লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের নেতাকর্মীদের চোখে পড়ে। তখন তাকে ধাওয়া করলে দৌড়ে একটি বাসায় আশ্রয় নেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা থানায় খবর দিলে পুলিশ এসে ওই বাসায় তল্লাশি করে তাকে আটক করে। আটককৃতের নাম সিয়াম। তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব এলাকার মামুনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি জানান, পৌর ছাত্রদলের নেতাকর্মীরা প্রোগ্রাম শেষ করে বাসায় যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে ধাওয়া করে। পরে একটি বাসায় আশ্রয় নিলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে আটক করে তাকে নিয়ে যায়।

ভালুকা সরকারি ডিগ্রি কলেজের ছাত্র দলের আহবায়ক আলীরাজ বলেন,নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ কে কোন ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবেনা।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্নসম্পাদক তিয়াস মাহমুদ শুভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা একত্রিত হয়ে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল পরে ধাওয়া দিলে একটি বাসায় আশ্রয় নেয় পরে থানা পুলিশ কে খবর দিলে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: লিফলেট বিতরণ করলেই আটক

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর ছাত্রলীগকর্মীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা