সংগৃহীত ছবি
সারাদেশ

বাস খাদে পড়ে আহত ১৫

জেলা প্রতিনিধি : নড়াইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ

সোমবার (১ জুলাই) বিকেলে জেলার শহরতলীর তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরগামী হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতির ফলে যশোর ঢাকা মহাসড়কে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি পাশের খাদে গিয়ে উল্টে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৫ জনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাকিরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা