সংগৃহীত ছবি
সারাদেশ

নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি : বান্দরবানের থানচিতে স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে ২ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো ২ নম্বর তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশচন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরার মেয়ে শান্তি রানি ত্রিপুরা (১০) ও একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে ফুলবানী ত্রিপুরা (৯)।

আরও পড়ুন : শিক্ষককে গলা কেটে হত্যাচেষ্টা

জানা গেছে, হরিশচন্দ্র পাড়া থেকে আরও কয়েকজনসহ নৌকাযোগে বিদ্যালয়ে যাচ্ছিল শান্তি রানি ত্রিপুরা ও ফুলবানী ত্রিপুরা। নৌকাটি ঝিরির মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতে ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে তীরে পৌঁছালে নিখোঁজ রয়েছে শিশু দুটি। সবশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, হরিশচন্দ্র পাড়ার তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, থানচিতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা