সংগৃহীত ছবি
সারাদেশ

সুবর্ণচরে খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে তিনটি ক্যাটাগরিতে ছয়জন সফল খামারি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন

সোমবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বাস্তবায়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটন) সুবর্ণচর বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা প্রাণী সম্পদ কর্তকর্তা ডা. মো.ফখরুল ইসলাম, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রোফাইন্যান্স উপ-পরিচালক সামছুল হক, কৃষিবিদ শিবব্রত ভৌমিক প্রমুখ।

আরও পড়ুন : পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার

প্রাণিসম্পদ খাতে নিবিড় ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে দেশি মুরগি পালনের সফল হওয়ায় শেফালী বেগম এবং নিরাপদ মাংসের জন্য জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের অবদানের জন্য অজিবা খাতুন সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া কৃষি খাতে পরিবেশবান্ধব মারচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষে সফল কৃষক মো.সাকিব এবং জলবায়ু অভিযোজনক্ষম সর্জান প্রযুক্তিতে ফসল উৎপাদন করায় মো. সিরাজকে সম্মাননা দেয়া হয়।

মৎস্য খাতে উত্তম ব্যবস্থাপনায় গলদা চিংড়ি চাষে মো.সাদেম আলী, কাকড়া মোটাতাজাকরণ সফল চাষী বাবলু চন্দ্র কাঁহারকে সম্মাননা ক্রেস্ট নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও পড়ুন : নড়াইলে বজ্রপাতে নিহত ৩

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বেকারত্ব দূরীকরণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আধুনিক এবং বিষমুক্ত সবজি চাষ, প্রাণী পালনসহ কৃষি খাতে খামারি এবং উদ্যােক্তারা এগিয়ে যাচ্ছে। এভাবে সকলে এগিয়ে আসলে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা