সারাদেশ

শিক্ষককে গলা কেটে হত্যাচেষ্টা

জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার সদর উপজেলার পলাশবাড়ীর নীলফামারী-ডোমার মহাসড়কের তরনীবাড়ীতে আবুল হোসেন (৫০) নামের ১ মক্তব শিক্ষককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: অনলাইনে জঙ্গি তৎপরতা বড় চ্যালেঞ্জ

সোমবার (১ জুলাই) ভোরের দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে।

আহত শিক্ষক, নীলফামারী জেলার সদর উপজেলার অচীনতলা এলাকার মৃত সবীর উদ্দিনের ছেলে। তিনি ঐ এলাকার ১টি মক্তবের শিক্ষক।

স্বজন ও পুলিশ তথ্য মতে জানা যায়, সোমবার ভোরে ফজরের নামাজ শেষ করে আহত আবুল হোসেন সাইকেলযোগে মক্তবের দিকে যাচ্ছিলেন। এরপর নীলফামারী-ডোমার মহাসড়কের তরনীবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এই সময় পেছন থেকে ধারালো একটি অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এর পরে তার গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার পরে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন: ৩ রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, এই ঘটনার এজাহার পেয়েছি। এতে মামলা দায়ের প্রক্রিয়াধীন। ঘটনার এলাকার সিসি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মূলত কী কারণে এই হামলা করা হয়েছে তা এখনো জানা যায়নি। আহত ব্যক্তি সুস্থ হওয়ার পরে বা আসামিদের আটকের পরে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা