সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ে বিভিন্ন দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীগণ বিদ্যুৎ ব্যবস্থ্যা সচল রেখে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি শুরু করেছে।

আরও পড়ুন : সুবর্ণচরে খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা

সোমবার সকাল ১০ টায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় চত্তরে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ কাজে যোগদান না দিয়ে বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ফ্যাষ্টুন নিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে এক সমাবেশে মিলিত হয়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন,নিপিড়ণ অব্যাহত রাখা, গুণগতমানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে ও স্মার্ট-টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূত করন সহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের দাবীতে তাদের এ কর্মবিরতি।

আরও পড়ুন : শ্রেণিকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এ সময় কর্মবিরতি সমাবেশে এজিএম অর্থ আঃ হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিজিএম জামিরিদিয়া মাষ্টারবাড়ী জোনাল অফিস মোঃ মহিউদ্দীন, ডিজিএম ত্রিশাল জোনাল অফিস মোঃ মোশারফ হোসেন, এজিএম জিয়াউর রহমান, এজিএম হুমায়ূন, এজিএম অর্থ সাহিদা আক্তার, শারমিন আক্তার, জিল্লুর রহমান প্রমুখ।

সারা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী একযোগে এ দাবী আদায়ের লক্ষে এ কর্মবিরতি পালন করছে বলে জানানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা