সংগৃহীত
সারাদেশ

পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা অজ্ঞাত ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।

সোমবার (১ জুলাই) সকাল ১১টায় টেকনাফের হ্নীলা লেদা বুচিংগ্যা এলাকার একটি লবণের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সারা দেশে ভারী বৃষ্টির আভাস

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, সোমবার সকালে লবণের মাঠে মাটির নিচে পুঁতে রাখা একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। এর পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, হ্নীলায় লবণের মাঠে মাটির নিচে চাপা দেওয়া ১ যুবকের হাত দেখতে পায় এলাকাবাসী। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় কালো রঙের প্যান্ট এবং শার্ট পরিহিত ছিলো। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, হত্যার পর লাশ মাটির নিচে চাপা দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা