সংগৃহীত
সারাদেশ

৩ ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ফরিদপুরে ৩ ফার্মেসিকে (১৪,০০০) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৩০ জুলাই) সকাল থেকে শহরের মুজিব সড়কের বেশ কয়েকটি ফার্মেসিতে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ৩টি ফার্মেসিকে এই জরিমানা করা হয়।

আরও পড়ুন: সকাল থেকেই বিভিন্ন এলাকায় যানজট

অভিযানে ৩টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা, ভেজাল ওষুধ বিক্রি, এন্টিবায়োটিক ওষুধের রেজিস্টার না মানাসহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বারাক মডেল ফার্মেসিকে (১০,০০০) , বিশ্বাস ফার্মেসিকে (২,০০০) এবং কাজী মেডিকেলকে (২,০০০) টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ জানান, ওষুধের মেয়াদ শেষ হওয়ার ১মাস আগেই এই সব ওষুধ ফার্মেসি থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু ওই ৩টি ফার্মেসিতে এ নিয়ম মানা হয়নি। তাই ১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের বিভিন্ন ধারায় এই সকল জরিমানা আদায় করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা