সংগৃহিত ছবি
সারাদেশ

বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে খোকন মাদবর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষ, নিহত ২

রোববার (৩০ জুন) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার চিডারচর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মাদবর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবর কান্দি গ্রামের নুরু মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন মাদবর পেশায় একজন জেলে। গতকাল শনিবার রাতে পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার ফাঁদ পেতে রেখে বাড়িতে চলে আসে খোকন। পরে আজ ভোরে নৌকা নিয়ে ওই জাল তুলতে নদীতে যান তিনি। পদ্মা নদীর পশ্চিম চিডারচর এলাকা থেকে জাল তোলার সময় হঠাৎ বজ্রপাতে খোকন অসুস্থ্য হয়ে পড়লে অন্যান্য জেলেদের সহায়তায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে খোকন মাদবরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রীর মৃত্যু

পালেরচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন শিকদার বলেন, খোকন মাদবর চায়না দুয়ারি জাল তুলতে নদীতে গিয়েছিল। সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। ৩ সন্তানের জনক খোকন মাদবরের মরদেহ জাজিরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি শোকে ভেঙে পড়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা