সংগৃহীত ছবি
জাতীয়

পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা

নিজস্ব প্রতিবেদক: পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবকের অতর্কিত হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন।

আরও পড়ুন: গুলশানে ১০ বছরের শিশুকে ধর্ষণ

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

ওসি নজরুল ইসলাম বলেন, রাত দুইটার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায়।

এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন- আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে।

তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই।

আরও পড়ুন: পাচার করা অর্থ ফেরাতে দ্রুত বিশেষ আইন

ওসি বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল ঘুসি মারতে থাকেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুসি মারেন। পরে আমরা তাকে আটক করি।

তিনি বলেন, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে।

এ ঘটনার পর আমরা তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা