সংগৃহীত ছবি
জাতীয়

পদত্যাগ করলেন এম আমিনুল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

আরও পড়ুন: পাচার করা অর্থ ফেরাতে দ্রুত বিশেষ আইন

এম আমিনুল ইসলাম আজ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আ’লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অধ্যাপক মুহাম্মদ ইউনূনের নেতৃত্বাধীন এই সরকারে গত সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা ২৩ জন।

এছাড়া, অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার পদমর্যাদায় একজন বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক), একজন বিশেষ দূত (আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত) এবং একজন হাই রিপ্রেজেন্টেটিভ (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) রয়েছেন।

প্রতিমন্ত্রীর মর্যাদায় এম আমিনুল ইসলামসহ পাঁচজন বিশেষ সহকারী ছিলেন। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন। এম আমিনুল ইসলাম পদত্যাগ করায় বিশেষ সহকারী এখন চারজন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা