সংগৃহীত ছবি
সারাদেশ

১৪৪ ধারা জা‌রি বগুড়ার ধুনটে

জেলা প্রতি‌নি‌ধি: বগুড়ার ধুনটে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা করা হয়েছে।

আরও পড়ুন: গোসলে নেমে চুরি হলো মালামাল

সোমবার (৩ জুন) উপজেলার জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এই আইন জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান। আগামী ৫ জুন চতুর্থ ধাপে বগুড়ার ধুনট, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলায় অনুষ্ঠিত হবে।

স্থানীয়রা বলেন, সোমবার বিকেল ৩টার দিকে ‘মোটরসাইকেল’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন এবং ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী টিআইএম নুরুন্নবী জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করেন।

আরও পড়ুন: স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়। দুপুর ২টা থেকে সমাবেশ স্থলে পাঁচ বা তার বেশি লোকজনের সমাগম, বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র বহনে নিষেধ করেছেন ইউএনও।

ইউএনও মো. আশিক খান বলেন, আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা