সংগৃহীত
সারাদেশ

মায়ের ওড়নায় ফাঁস নিলো যুবক

জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে ২ স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন হৃদয় শেখ (২৬) নামে ১ যুবক স্ত্রীর সাথে বিচ্ছেদের কষ্টে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (২ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: নতুন সূচি ধরে চলবে অফিস

নিহত হৃদয় শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের রফিক শেখের ছেলে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, হৃদয় শেখ ২টি বিয়ে করেছিলেন। ২ স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। গতকাল রোববার রাত আড়াইটার দিকে পরিবারের সকলের অজান্তে মায়ের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন: জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয়ের আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। ওই স্ট্যাটাসে হৃদয় লিখেছেন, ‘আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই তাকে মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর আমার জীবন দুঃখে ভরা, ভালো থাকুক এই ত্রিভুবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না, সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ায় মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পেছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া, ভালো থাকুক সবাই।

আরও পড়ুন: নিখোঁজ শিশুর মর‌দেহ উদ্ধার

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা জানান, আমার ইউনিয়নের একটি ছেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শুনেছি ছেলেটা মানসিক অশান্তিতে ভুগছিল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে তার ফেসবুক স্ট্যাটাসটি আমি দেখিনি।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা