সংগৃহীত ছবি
সারাদেশ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট

জেলা প্রতিনিধি : সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও টানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে নগরী। এতে ভোগান্তিতে পড়েছেন নগরীর বেশ কিছু এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন : পাহাড়ি ঢলে ভেঙে গেছে রাস্তা

রোববার (২ জুন) রাত ১টা থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলো তলিয়ে যায়।

দেখা গেছে, নগরীর, সোবহানীঘাট, উপশহর, তালতলা, জামতলা, শেখঘাট, ঘাসিটুলা, বেতের বাজার, শামীমাবাদ, বাগবাড়ি, ছড়ারপাড়সহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টিপাতে উজানের ঢলে সুরমা নদীর পানি উপচে নগরীতে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : লাগেজে মিলল যুবকের লাশ

সিলেট নগরীর লালাদিঘির পাড় এলাকার এক বাসিন্দা জানান, এমনিতেই ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় অবস্থা ভয়াবহ। এরমধ্যে সুরমা নদীর পানি টইটুম্বুর করছে কয়েক দিন থেকে। আজ টানা বৃষ্টিতে আমাদের ঘরে পানি উঠেছে।

সিলেট আবহাওয়া অফিস জানায়, রোববার (২ জুন) সকাল ৬টা থেকে সোমবার (৩ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রোববার রাত ১২টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া যায়নি। রাত ১২টার পর থেকে শুরু হয় বৃষ্টিপাত।

আরও পড়ুন : সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

এদিকে মধ্যরাতে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় চরম বিপাকে পড়েন নগরীর বাসিন্দারা। অনেকেই নিরাপদ আশ্রয়ে গেলেও ঘরের আসবাবপত্রসহ জিনিস রক্ষা করতে পারেননি। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন নগরবাসী।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন জানান, সিলেটে গত ২৪ ঘণ্টায় ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবারও (৩ জুন) বৃষ্টিপাতের আভাস রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা