সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক: রংপুর জেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় শেফা আক্তার নামে সাড়ে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন: ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

রোববার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর রংপুর-দিনাজপুর মহাসড়কের উত্তম হাজির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেফা হাজিরহাট ডাক্তারপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু শেফার নানী বিলকিস বেগম (৫০)। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত যুবলীগ কর্মী

স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ দিয়ে শিশুটি তার নানির সঙ্গে মুদি দোকানে যাওয়ার পথে ডাম্প ট্রাকটি তাদের চাপা দেয়। এতে শেফা ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় নানি বিলকিস বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় স্থানীয় লোকজন গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে যান।

ওসি রাজিব বসুনিয়া জাানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ডাম্প ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা