সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পুকুরে ডুবে তানজিব (৮) ও বায়েজিদ (৭) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সুন্দরবন থেকে ৩১ মৃত হরিণ উদ্ধার

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিব উপজেলার টান গাবতলী এলাকার আব্দুল লতিফের ছেলে ও বায়েজিদ উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। বায়েজিদ গত শুক্রবার গাবতলী এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে।

আরও পড়ুন : সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে তানজিব ইসলাম ও বায়োজিদ বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে। কিছু সময় পর ওই পুকুর থেকে তানজিব ইসলাম ও বায়েজিদের মরদেহ তুলে আনা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা