সারাদেশ

অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর এলাকায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : কৃষককে গলা কেটে হত্যা

শনিবার (১ জুন) দুপুরে সদর উপজেলার মথুরাপুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের পাশ থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

শনিবার সকালে রাস্তার পাশে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে ভয়ংকর ঝড়ে নিহত ৩

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, নিহত ওই নারী অতিশয় বৃদ্ধা এবং ভিক্ষা বা সাহায্য আদায় করে বেড়াত। শুক্রবার যে কোন সময়ে রাতের বেলা অন্ধকারে দেখতে না পেয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে কিংবা অসুস্থতাজনিত কারণে মারা যেতে পারে। তবে তার মরদেহ দেখে মনে হয় হয়নি সেটি অস্বভাবিক মৃত্যু।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিআইডি টিম মহিলার পরিচয় শনাক্ত করতে কাজ করছে। পরে সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা