সংগৃহীত
সারাদেশ

গোসলে নেমে চুরি হলো মালামাল

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় মোবাইলফোন ও মূল্যবান জিনিসপত্র পাশে রেখে ঝরনায় গোসল করতে নেমেছিলেন ৭ জন শিক্ষার্থী। কিন্তু গোসলের সময় তাদের মালামাল চুরি করে নিয়ে যায় চোর।

আরও পড়ুন: অস্ত্রের দোকানের কর্মচারী গুলিবিদ্ধ

সোমবার (৩ জুন) দুপুরে পন্থিছিলা এলাকায় অবস্থিত ঝরঝরি ঝরনায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা শিক্ষার্থীরা হলো, ইউসা খালেদ, তাসিন আহমেদ সিদ্দিক, তৌকির আনোয়ার, নওশাদ চৌধুরী, রায়হান চৌধুরী, কারিবুল আলম ও সাইদাপ। তারা সবাই চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে এখানে এসেছেন।

আরও পড়ুন: পুলিশের ওপর হিজড়াদের হামলা, রিমান্ডে ১

ভুক্তভোগীরা বরেন, চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে ৭ বন্ধু মিলে ঝরঝরি ঝরনায় আসেন। সকাল সাড়ে ১০টায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যাগ ঝরনার পাশে রেখে গোসল করতে নামেন। এরপর গোসল করে এসে দেখেন তাদের মালামালগুলো ওই স্থানে নেই। এর পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করেন তারা।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান জানান, তাদের মোবাইলসহ চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা