সংগৃহীত ছবি
সারাদেশ

বাসভবন থেকে স্বর্ণালঙ্কার চুরি

জেলা প্রতিনধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সরকারি নার্সেস কোয়ার্টার-১ থেকে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (৩ জুন) সকাল সাড়ে (১০টা-সাড়ে ১১) টার দিকে সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসায় এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত ২

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথ্যে জানায়, সোমবার সিনিয়র স্টাফ নার্স সাকেরার স্বামী মনিরুল ইসলাম একই স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।

সাকেরা বেগম বলেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে তিনি ও তার স্বামী হাসপাতালে চলে যায়। এরপর পৌনে ১২টার দিকে তার স্বামী বাসায় এসে দেখেন যে দরজা ও আলমারির তালা ভেঙে চোরেরা সব স্বর্ণালঙ্কার নিয়ে চলে গেছে। এ সময় চোরেরা তার বাসা থেকে সর্বমোট ৩৪ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে বলে দাবি তার।

আরও পড়ুন: মায়ের ওড়নায় ফাঁস নিলো যুবক

ওসি সাজ্জাদ হোসেন বলেন, এই চুরির খবর পেয়ে পুলিশের ১টি দল ঘটনাস্থলে যায় এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা যায় সকাল সাড়ে ১০টার দিকে চোরেরা সেই বাসায় প্রবেশ করেন এবং সাড়ে ১১টার কিছু আগে তারা বের হয়ে যায়। এ সময় সেখানে অন্তত ৪ জনের উপস্থিতি দেখা যায়। তাদেরকে গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা