সংগৃহীত ছবি
সারাদেশ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেশমা খাতুন (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ

মঙ্গলবার (২৮ মে) দুপুরে পৌরসভাধীন গোবিন্দপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেশমা খাতুন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের রথখোলা পাড়ার সাইদুর রহমানের মেয়ে এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সৌদি প্রবাসী শিমুল হোসেন স্ত্রী। রেশমা খাতুন মেয়ে নিয়ে গোবিন্দপুর এলাকার মোল্লা বাড়ী নামের ওই বাসার পঞ্চম তলায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন : বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়

জানা গেছে, রেশমা তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে ছয় মাস যাবত গোবিন্দপুর এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে মেয়ে স্কুলে যায়। পৌনে ২টার দিকে পাশের ভাড়াটিয়া মৌসুমী খাতুন রেশমা খাতুনের ফ্রিজে রাখা তরকারি নিতে যান। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান তিনি। পরে একজন বেলকোনির ভাঙা গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় রেশমাকে দেখতে পান। খবর দেওয়া হয় আলমডাঙ্গা থানা পুলিশকে। পরে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জিত সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা