সংগৃহীত
সারাদেশ

ইটের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলা সদরের চরাঞ্চলে ১ ব্যবসায়ীর স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে কালু মিয়া (৭৫) ও সবমেহের বেগম (৬০) নামের ১ বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: হাতিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিহতরা হলো - ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে এবং তার স্ত্রী ।

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া এবং এলাকাবাসী বলেন, মঙ্গলবার ভোরে সম্ভবত নামাজ আদায় করছিলেন তারা। এ সময় টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তূপ করে রাখা ইট গুলো ঘরের ওপর ধসে পড়ে। এরপর টিনের বেড়া এবং চালা ভেঙে তাদের ওপর পড়ে যায়। এর পরে আশপাশের লোকজন ইট গুরো সরিয়ে তাদের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, এই খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এই ঘরের পাশেই ১ ব্যবসায়ীর রাখা ইটের স্তূপ পড়ে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা