ছবি: সংগৃহীত
সারাদেশ

হাতিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রেমালের তাণ্ডবে সারাদেশে নিহত ২১

মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টার দিকে দিকে উপজেলার ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মান্না (১২) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার মো. দিনাজ উদ্দিন বলেন, জেয়ারের স্রোতে রাস্তা ভেঙ্গে গভীর গর্ত তৈরি হয়েছে। মান্না আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে সড়কের ওই গভীর গর্তে পড়ে ডুবে মারা যায়।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে সাতক্ষীরার ৬০০ ঘরবাড়ি বিধ্বস্ত

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম জোয়ারের পানি ও টানা বর্ষণে ডুবে যায়। এতে স্থানীয়রা পাকা ভবনে আশ্রয় নেয়।

মান্না তার পরিবারের সদস্যদের সঙ্গে ওই আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। আজ সকালে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত রাস্তার গর্তে পড়ে সে মারা যায়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, শিশুটি পানিতে পড়ে মারা গেছে। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এ ঘটনা ঘটেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা