ছবি: সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঝড়ের পড়ে যাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

সোমবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, গতকাল সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ফলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়।

খবর পেয়ে রাত ১০টার দিকে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণে কাজ শুরু করে। একপর্যায়ে হঠাৎ বিদুৎ চলে আসায় ফায়ার কর্মী মো. রাসেল হোসেন বিদ্যুতায়িত হন।

আরও পড়ুন: রেমালের তাণ্ডবে সারাদেশে নিহত ২১

পরে গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল হোসেন মৃত্যুবরণ করেন।

তার এ আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

জানা গেছে, রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে ফায়ার কর্মী হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা