ছবি: সান নিউজ
সারাদেশ

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলা  প্রতিনিধি

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরর বিনাশ্রম কারাদণ্ড সহএক্স অর্থদন্ড দেয়া হয় ।

সোমবার ২৭ জুলাই দুপুর আড়াই টায় মোংলা পৌর শহরেরর ৪ নং ওয়ার্ডের দিগরাজ মিয়াপাড়া বালুর মাঠ শিল্পাঞ্চল এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ওমর ফারুক খান মিয়াপাড়া বালুর মাঠ এলাকার আলি হোসেন খাঁনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওমর ফারুকের নিজ বাড়িতে পরিচালিত অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রায় ৭ শ ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওমর ফারুক খাঁনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরে তাকে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অপরাধ স্বীকার করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড সহ ৩০০ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সাজাপ্রাপ্ত ওমর ফারুক খানকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হবে বলে জানায় তিনি।

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব ইউক্রেনের

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

সরকারের সমালোচনায় মুজিবুর রহমান

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধে মাদ্রাসার মহতামিমের ওপর হামলা

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ৬ নম্বর ওয়...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা