প্রতীকী ছবি
অপরাধ

রাজধানীতে মাদকদ্রব‌্যসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: বাড্ডা থেকে মাদকদ্রব‌্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে সোনার দর পতন

শনিবার (২০ মে) সকালে অধিদপ্তর থেকে আরও জানানো হয়, শুক্রবার (১৯ মে) রাতে বাড্ডায় সান ভ্যালী স্বদেশ প্রোপার্টিজের আবাসনের নাটমেগ খেলার মাঠে আয়োজিত ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮ বোতল ক্রাউন বেভারেজের হান্টার বিয়ারের বোতল এবং পার্টিতে ব্যবহৃত ৭৬ টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইকিউব এন্টারটেইনমেন্ট নামীয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় ডিজে ও মাদক সেবনের পার্টি আয়োজন করা হয়েছিল।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আজাহারুল ইসলাম মোল্লা, মো. মঈনুল ইসলাম চঞ্চল, রুস্তম আলী ও পিরস চিসিম। এছাড়া, এই ঘটনায় জড়িত পলাতক রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার দ্রোহী রাকশান্দ, একই প্রতিষ্ঠানের অ‌্যাডমিন ম্যানেজার মো. ফয়সাল ও ডিজে প্রডিউসার তাহমিদ রাকিব অতুল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা