ছবি: সান নিউজ
সারাদেশ

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

সোমবার (২৭ জুলাই) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান।

এর আগে বুধবার বিকেলে ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় এই অভিযোগটি দায়ের করেন।

অভিযুক্ত আব্দুল হালিম দয়াল আশুলিয়ার দক্ষিণ গাজীরচট নলির পাড় এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানাযায়।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর দাবি দয়াল বাবু এলাকায় ১৫-২০ জনের একটি কিশোর গ্যাং পরিচালনা করেন এবং মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব অপকর্মের তথ্য ও প্রমাণ আইন-শৃঙ্খলা বাহিনী ও সংবাদকর্মীদের হাতে তুলে দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্ত দয়াল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তরুণীর প্রাক্তন স্বামী সাইমের কাছ থেকে তার ব্যক্তিগত কিছু ছবি সংগ্রহ করেন অভিযুক্ত দয়াল। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেসবুক) আইডি খুলে সেসব ছবি ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এছাড়া গত ১৬ জুলাই মেসেঞ্জারের মাধ্যমে কল করে তরুণীকে এলাকায় পেলে কিশোর গ্যাংয়ের মাধ্যমে গণধর্ষণ, গুম ও হত্যার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী তরুণী বলেন, দয়াল বাবুর মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং অবৈধ অস্ত্রের বিষয়ে আমি প্রশাসনকে অবহিত করেছিলাম। কিন্তু প্রশাসন আইনি ব্যবস্থা না নেওয়ায় আমি এখন চরম হুমকির সম্মুখীন হচ্ছি। আমার সাবেক স্বামী সাঈমের কাছে কিছু ব্যক্তিগত ছবি ছিল। বিবাহবিচ্ছেদের পর দয়াল বাবু এবং এক সাংবাদিকের মাধ্যমে সেই ছবিগুলো সংগ্রহ করে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে।

তিনি আরও বলেন, দয়াল বাবু আমাকে ফোন করে বলেন, তার বিরুদ্ধে দেওয়া তথ্য-প্রমাণ যদি ডিলিট না করি এবং তার কিশোর গ্যাংয়ের ছেলেদের সাথে আপস না করি, তাহলে আমাকে গণধর্ষণ করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত দয়াল বাবুর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাকে একটি ক্ষুদে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা