ছবি: সংগৃহিত
রাজনীতি
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ ক্ষমতা কমিটির হাতে

সরকারের সমালোচনায় মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি অভিযোগ করেছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও অনিয়মের সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জুলাই চেতনা থেকে সরে যাওয়ার প্রমাণ।’

তিনি অভিযোগ করেন, ‘বিএনপির ঐতিহ্য হচ্ছে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া। অতীতে আমরা তা প্রত্যক্ষ করেছি। আবার সেই প্রক্রিয়া ফিরিয়ে আনতে নতুন ভিত্তি তৈরি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, দলীয়করণের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তা মেনে নেবে না।

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ বহালের দাবি

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের বর্তমান প্রক্রিয়া বহাল রাখার দাবি জানানো হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভূমিকা অব্যাহত রাখার দাবি জানানো হয়।

সভায় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি ও আন্দোলনের বিষয়ে আলোচনা করা হয়। কয়েক ধাপে আন্দোলনের প্রস্তাবও গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

শিক্ষকদের অধিকার নিয়ে কাজের আহ্বান

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকদের দাবি আদায়ে বিরোধীদল হিসেবে জামায়াতকে দায়িত্ব নিতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি ও বঞ্চনা দূর করতে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের হাতে শিক্ষকদের অপমান ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক এবিএম ফজলুল করিম। এতে বক্তব্য দেন অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যাপক নুরনবী মানিক, অধ্যাপক মাওলানা শাহজাহান মাদানী, অধ্যাপক মঞ্জুরুল হক, ড. আব্দুস সবুর মাতব্বর, মো. মতিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম সরকার ও অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা