জাতীয়

সীমিত যাত্রী নিয়ে চলবে লঞ্চ, বাড়বে ভাড়া

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩১ তারিখ থেকে সীমিত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালু হলে অর্ধেকরও কম যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে হবে।

অবশ্য এর ফলে ভাড়া বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।

শুক্রবার (২৮ মে) বিকেলে লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ৩১ তারিখ থেকেই সীমিত আকারে গণপরিবহন চলাচল শুরু হবে। সে ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় সত্য, তবে ঝুঁকির কথা চিন্তা করে এই পরিস্থিতি এভাবে থামিয়ে রাখা যায় না। আমাদের যেমন স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে, তেমনি অর্থনীতির কথাও চিন্তা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা গণপরিবহন চালুর ব্যবস্থা করব।

তিনি আরো বলেন, লঞ্চ শ্রমিক-মালিক এর সঙ্গে বিআইডব্লিওটিএর আলোচনা হবে কিভাবে স্বাস্থ্যবিধির আওতায় আনা যায়। ৫০০ জন যাত্রী একটি লঞ্চে আসে, সেই ক্ষেত্রে আমরা ২০০ জন যাত্রী আনা নেওয়া করব। সেক্ষেত্রে পরিবহন খরচটা উঠে আসবে কিনা, সেটাও একটা বিষয়। আমরা মালিক-শ্রমিকদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই আমাদের পরিবহন চালু করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে লঞ্চ চালু করা যায় এটা নিয়ে আমরা গত ২০ মার্চ লঞ্চ শ্রমিক-মালিক ও বিআইডব্লিউটিএ একটি বৈঠক করেছি। সেই বৈঠকের আলোকেই আবার আলোচনা সাপেক্ষে লঞ্চ চালু করব।

স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছু পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, মার্চের আট তারিখ থেকে লিফলেট বিতরণ করেছিলাম এবং বিভিন্ন নদীবন্দরগুলোতে আমরা থার্মাল (স্ক্যানার) দিয়ে প্রাথমিকভাবে (যাত্রীদের শরীরের) তাপমাত্রা পরিমাপ করা শুরু করেছিলাম। প্রথম থেকেই যাত্রীদের সচেতন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকটি নদীবন্দরে আমরা মেডিকেল সেন্টার স্থাপন করার পদক্ষেপ নিয়েছিলাম, যার আলোকে সদরঘাট বরিশাল ও চাঁদপুরে চালু হয়েছিল। আমরা চাই আমাদের শ্রমিক ও যাত্রীরা যেন ঝুঁকির মধ্যে না পড়ে। সেই চিন্তা করেই কিভাবে এটা সমন্বয় করা যায় স্বাস্থ্যসম্মতভাবে, পরিবহন খরচ কিভাবে মেটানো যায়, সে ব্যাপারে আমরা আলোচনার ভিত্তিতে যাত্রী পরিবহন শুরু করব।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা