বিনোদন

লকডাউনে ভেঙে গেল অপূর্বর সংসার

বিনোদন ডেস্ক:

কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিল অভিনয়শিল্পী অপূর্বর সংসারে। অবশেষে লকডাউনে ভেঙে গেল স্ত্রী নাজিয়া হাসান ও অপূর্ব সংসার।

অপূর্বর মুখ থেকে জানা না গেলেও বিষয়টি জানালেন নাজিয়া। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, 'স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান। '

আজ রবিবার (১৭ মে) বিকেলে তার এ পোস্ট থেকে মোটামুটি পরিস্কার হওয়া যায় যে, তারা আর একসঙ্গে নেই। এমনকি নিজের প্রোফাইলে 'ডিভোর্স' শব্দটিও যুক্ত করে নিয়েছেন নাজিয়া।

যোগাযোগের চেষ্টা করা হলেও অপূর্ব ফোন ধরেননি। কয়েকবারের চেষ্টায় নাজিয়াকে পাওয়া যায়। বিচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের ডিভোর্স হয়ে গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। যদি কখনো মনে করি, তখন বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাব সবাইকে।'

২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০১৪ সালের জুন মাসে বাবা-মা হন তারা। নাজিয়াকে বিয়ে করার আগে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব পালিয়ে বিয়ে করেন আরেক অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভাকে। বিয়ের কিছুদিন পরই তাদের বিচ্ছেদ ঘটে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা