জাতীয়

ত্রাণের তালিকায় আম ও লিচু

নিজস্ব প্রতিবেদক:

করোনা মহামারির মধ্যে দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রীর তালিকায় আম, লিচুসহ শাক-সবজি যুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার।

এর জন্য জেলা প্রশাসকদের জন্য নতুন করে আরও ৬ কোটি ৩০ লাখ টাকা এবং নয় হাজার ৭৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে সেই বরাদ্দপত্রে এই নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

এই নির্দেশনা পত্রে বলা হয়েছে, ত্রাণ সামগ্রী হিসেবে চাল-ডালের পাশাপাশি শাক-সবজি, আম ও লিচু কিনে বিতরণ করা যেতে পারে। এবং প্রত্যেক ত্রাণ গ্রহণকারীকে কমপক্ষে পাঁচটি করে গাছ লাগানোর অনুরোধ করা যেতে পারে।

গত ১৬ মে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় সঙ্কটের এই সময়ে আম, লিচুসহ মৌসুমি ফল এবং কৃষিপণ্য বাজারজাত করার কৌশল নিয়ে আলোচনা হয়।

এরপর জেলা প্রশাসকদের এই নির্দেশা দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। লকডাউনে এই সময়ে পরিবহন সঙ্কটের কারণে যাতে গ্রীষ্মের ফল নিয়ে কৃষকেরা বিপাকে না পড়েন, একই সাথে হঠাৎ কর্মহীন হয়ে হয়ে পড়া দরিদ্র শ্রমজীবী যাতে মৌসুমি ফলের পুষ্টি পেতে পারে, সে লক্ষে ত্রাণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে আম, লিচুসহ বিভিন্ন ফল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা