আন্তর্জাতিক

ঈদের দিনে ভয়াবহ হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতরের উৎসবকে কেন্দ্র করে আয়োজিত নাচ-গানের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে।

রবিবার (২৪ মে) সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে বায়ডোয়া শহরে এই বিস্ফোরণ ঘটে।

হামলায় আরো ২০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ অফিসার মোহাম্মদ মোক্তার এএফপিকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং ২০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এজন্য মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরণ ঘটে।

আবদি হাসান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঈদের উৎসব উপভোগ করতে বিশেষ করে নাচের জন্য শনিবার ও রবিবার মানুষ সেখানে জড়ো হয়েছিল।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা