আন্তর্জাতিক

আক্রান্ত  প্রায় ৫৬ লাখ, মৃত্যু ৩ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩ হাজার ৯৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৮৭৩ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৯০ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৮৮ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২৩ লাখ ৬২ হাজারেরও বেশি।

ব্রাজিল গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৮০৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫২২ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৯৯ জন ।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ৯২ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৩৩ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৪২৭ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ৫০৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৮০৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৬৪ হাজার ৬৭০ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ১২১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯১৪ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬১ হাজার ১৮৪ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৬ হাজার ৮৩৭ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৯২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮৭৭ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

কামালকে ফেরত চেয়ে দিল্লিতে ঢাকার অনুরোধ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা