ছবি: সংগৃহীত
বাণিজ্য

সেরা করদাতার পুরস্কার পেল বিএটি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ করবর্ষে আবারও দেশের সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে বিএটি বাংলাদেশ। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এ করবর্ষে রাষ্ট্রীয় কোষাগারে মোট ১৩৫২ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স হিসেবে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: ফুডপ্যান্ডার সাথে চরকি’র চুক্তি

বুধবার (২০ ডিসেম্বর) এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অন্যান্য’ শ্রেণীতে বিএটি বাংলাদেশকে পুরস্কৃত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ নিয়ে টানা দশবারের মতো প্রতিষ্ঠানটি সেরা করদাতার স্বীকৃতি অর্জন করেছে। ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সবচেয়ে বেশি কর প্রদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি সেরা করদাতার পুরস্কার অর্জন করে আসছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকে অডিট প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন

বর্ণিত করবর্ষে প্রতিষ্ঠানটি মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, কর্পোরেট ট্যাক্স, আমদানি শুল্ক এবং অন্যান্য কর হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩১ হাজার ৫০৭ কোটি টাকা জমা দিয়েছে, যা জাতীয় পর্যায়ে অন্য সকল কোম্পানির চেয়ে বেশি।

অনুষ্ঠানে অন্যান্য কর্পোরেট ব্যক্তিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম এবং এক্সটার্নাল রিলেশনসের সিনিয়র ম্যানেজার আরাফাত জায়গিরদার।

আরও পড়ুন: মঙ্গলবার এইচএসসির পুনঃনিরীক্ষার ফল

সেরা করদাতা হিসেবে পুরস্কার প্রাপ্তির পর বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেহজাদ মুনিম বলেন, বিএটি বাংলাদেশ সম্পূর্ণভাবে দেশের আইন ও বিধি মেনে চলে, শতভাগ স্বচ্ছতা বজায় রাখে এবং সময়মতো কর প্রদান করে।

উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে আমরা আগামী বছরগুলোতেও দেশের অগ্রগতির উল্লেখযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখবো বলে প্রত্যাশা রাখি।

আরও পড়ুন: মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে সমাবেশ

সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

বিএনপির নাম ভাঙিয়ে বসতবাড়ি দখল ও অগ্নিসংযোগের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রামে বিএনপির ভাঙ্গিয়ে...

২০২৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সূচি

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৯ জ...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু 

কুমিল্লায় আর্জেন্টিনা বনাম মিশরের ফুটবল ম্যাচ ঘিরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা