বেনাপোলে রপ্তানি পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি!
বাণিজ্য

বেনাপোলে রপ্তানি পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি!    

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): সরকারের নির্দেশ উপেক্ষা করে বেনাপোল বন্দরে রপ্তানি পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজি করছে যশোর জেলা (ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল বন্দর) ট্রাক ট্যাংকলরি (দাহ্য পদার্থ ছাড়া) ট্রাক্টর ও কভার্ডভ্যান মটর শ্রমিক ইউনিয়ন। এর লাগাম টেনে ধরা সম্ভব না হওয়ায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়েছে ট্রাক মালিক সমিতি।

যশোর জেলা (ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল বন্দর) ট্রাক ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ছাড়া) ট্রাক্টর ও কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মুছা মাহমুদ স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়েছে, বেনাপোল চেকপোস্টে কিছু শ্রমিক বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি পণ্যবাহী ট্রাকপ্রতি ১৬০ থেকে ২০০ টাকা করে প্রকাশ্যে চাঁদাসহ সিরিয়াল আগে পাইয়ে দিতে ট্রাকপ্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা আদায় করছে, যা আইনত অপরাধ।

এ চাঁদাবাজি বন্ধ না করা গেলে দেশের সর্ববৃহৎ স্থলবন্দরটি দিয়ে যেকোনো সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের আশঙ্কা প্রকাশ করে ট্রাক মালিক সমিতি।

সরেজমিনে বেনাপোল বন্দরের আমদানি গেট এলাকায় গিয়ে দেখা গেছে, ওই শ্রমিক ইউনিয়ন প্রতিটি রপ্তানি পণ্যবাহী ট্রাক থেকে ১০০ টাকা ও ভারতের পেট্রাপোল কাস্টমসের নামে আরো ৫০ টাকাসহ ১৫০ টাকা করে চাঁদা নিচ্ছে। আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ করেন রপ্তানিমুখী ট্রাকচালকরা।

ট্রাকচালক ইস্রাফিলের অভিযোগ, সরকার ট্রাক থেকে চাঁদা নিতে নিষেধ করলেও চাঁদা না নিয়ে ভারতে ট্রাক প্রবেশ করতে দেয় না শ্রমিক ইউনিয়নটি। তিনিও ১৫০ টাকা চাঁদা দিয়ে রপ্তানি গেটে প্রবেশ করেছেন।

ট্রাকচালকরা জানান, তাদেরকে বাধ্যতামূলক ওই শ্রমিক ইউনিয়নের সদস্য হতে হবে। না হলে ঝিকরগাছার ওপর দিয়ে পণ্যবাহী ট্রাক নিয়ে যেতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ইউনিয়নটির নেতারা।

শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দাবি করেন, প্রতিদিন এ রপ্তানি গেট দিয়ে ৮০ থেকে ১০০ ট্রাক পণ্য ভারতে প্রবেশ করে থাকে। ইউনিয়নের বেকার সদস্যদের স্বার্থে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে তারা ট্রাকপ্রতি ১০০ টাকা করে নিচ্ছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বিষয়টি শুনে আইনি ব্যবস্থা নিতে রপ্তানীমুখী ট্রাকচালকদের কাছে চাঁদা নেওয়ার সত্যতা যাচাই করেছেন তিনি। কিন্তু কোনো চালক মুখ খুলতে রাজি না হওয়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হচ্ছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মণ্ডল জানান, বিষয়টি যাচাই করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা