ছবি: সংগৃহীত
বাণিজ্য
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড 

১ কোটি টাকা দেবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আরও পড়ুন : কালবৈশাখী ছাড়া গরম কমবে না!

রোববার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন।

তিনি জানান, আমি দেশের বাইরে ছিলাম। গতকাল ওমরা শেষ করে দেশে আসলাম। আমাদের সংগঠনের সহসভাপতি এর আগেও এখানে এসেছেন। এ ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা করে এ রোজার মাসে।

আরও পড়ুন : ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে

এফবিসিসিআই সভাপতি বলেন, এই মার্কেটটার একটা স্থায়ী সমাধান দরকার। দোকান মালিক সমিতিকে আহ্বান জানাই এটার একটি ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই তাদের পাশে থাকবে।

জসিম উদ্দিন আরও বলেন, সকল ব্যবসায়ীদের আহ্বান জানাব তাদের পাশে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা