বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি কম
বাণিজ্য

বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি কম

সান নিউজ ডেস্ক : মুডিস ইনভেস্টরস সার্ভিস এক পর্যবেক্ষণে জানিয়েছে, বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। তবে ঋণ খেলাপিতে পরিণত হওয়ার ঝুঁকি কম।

আরও পড়ুন : মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি

বৃহস্পতিবার (২৮ জুলাই) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের জন্য মূল বার্তা হলো উচ্চ স্তর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইদানিং কমেছে। তবে বিদেশি ঋণের বিপরীতে খেলাপি হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সিঙ্গাপুরে মুডিসের বিশ্লেষক ক্যামিল চৌটার্ড।

প্রতিবেদনে বলা হয়, সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি ও রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ঋণ চাইছে বাংলাদেশ।

আরও পড়ুন : চট্টগ্রামে ট্রেনের ধাক্কা, নিহত ১১

এরই মধ্যে সরকার নিয়মিত লোডশেডিং করছে ও ডলার সংকট চলাকালে সুযোগ-সন্ধানী মুদ্রা সঞ্চয়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছে।

২০ জুলাই পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে ৩৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর রিজার্ভের পরিমাণ ছিল ৪৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

আরও পড়ুন : রকেট হামলায় নিহত ইউক্রেনীয় ৪০ সেনা

প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্বের ৪১তম শীর্ষ অর্থনীতির দেশ। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পর বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে গেছে। মূল্যস্ফীতি হয়েছে আকাশচুম্বী, যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা