কলকাতায় প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা
বাণিজ্য

কলকাতায় প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৪ আগস্ট থেকে প্রতিদিন ঢাকা থেকে কলকাতায় দু’টি করে ফ্লাইট পরিচালনা করবে।

আরও পড়ুন : কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

মঙ্গলবার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বেসরকারী বিমান সংস্থাটি জানিয়েছে, ধারাবাহিকভাবে আকাশপথে ঢাকা-কলকাতা রুটে যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যায় এবং কলকাতা থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

বৃহস্পতিবার (৪ আগষ্ট )থেকে এছাড়া সংযোজিত নতুন ফ্লাইট প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছেড়ে ঢাকায় রাত ৯টায় অবতরণ করবে।

আরও পড়ুন : চোখ বন্ধ রাখলে হবে না

ঢাকা-কলকাতা রুটের দু’টি ফ্লাইট ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালনা করবে। ইউএস-বাংলার বিমান বহরে বর্তমানে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। চলতি বছর আরো বহরে ৭টি এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা আছে ইউএস-বাংলার।

নিকট ভবিষ্যতে চট্টগ্রাম-কলকাতা ও ঢাকা-দিল্লী রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।

আরও পড়ুন : সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

ঢাকা-কলকাতা রুটে টিকেট রিজার্ভেশনের জন্য আপনার নিকটস্থ ইউএস-বাংলার যেকোনো সেলস্ পয়েন্টে অথবা যেকোনো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন- ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে।(প্রেস বিজ্ঞপ্তি)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা