বাণিজ্য
জীবন বীমা কোম্পানি

অনিবন্ধিত শাখা কার্যালয়ের অনুমোদন গ্রহণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সকল জীবন বীমা কোম্পানির অনিবন্ধিত শাখা কার্যালয়ের অনুমোদন গ্রহণের নির্দেশ দিয়েছে । এ জন্য আগামী ৭ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে নির্ধারিত চেকলিস্ট অনুসারে আবেদন পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ২০১৭ সালের ৬ ডিসেম্বর শাখা কার্যালয় খোলাসহ ৫টি বিষয়ের চেকলিস্ট অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রেরণের নির্দেশ প্রদান করে সকল বীমাকারীকে পত্র প্রদান করা হয় এবং সেই পত্রে উল্লেখ করা হয় যে, অসম্পূর্ণ আবেদন কর্তৃপক্ষ কর্তৃক বিবেচনা করা হবে না।

কিন্তু অধিকাংশ কোম্পানি অসম্পূর্ণ আবেদন দাখিল করে আসছে। যে সকল শাখার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু অনুমোদন পাওয়া যায়নি। আগামী ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে সেই সকল শাখার অনুমোদন গ্রহণ করতে হবে।

এজন্য কর্তৃপক্ষ গঠনের পর থেকে আবেদনকৃত কিন্তু লাইসেন্সপ্রাপ্ত হয়নি এমন সকল আবেদনের অফিস কপি সংযুক্ত করে কর্তৃপক্ষের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী কাগজপত্র আগামী ৭ কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা