বাণিজ্য

চালু হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ‘স্মার্ট কার্ড’

নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড স্মার্ট ক্রেডিট কার্ড, ‘স্মার্ট কার্ড’। আধুনিক জীবনযাত্রায় দৈনন্দিন নানান সুবিধা যেমন: সহজ ঋণসুবিধা, ডিজিটাল রিওয়ার্ড, সেলফ-সার্ভিস সুবিধা ইত্যাদি পাওয়া যাবে অনন্য এই কার্ডের মাধ্যমে।

ব্যাংকের একটি গবেষণায় দেখা যায়, যে বিশেষ করে তরুণ গ্রাহকরা সহজ ঋন-সুবিধামূলক ফিচারস, ডিজিটাল সার্ভিসেস এবং ডিজিটাল রিওয়ার্ডস পছন্দ করেন।

গবেষণায় আরও দেখা যায়, যে করোনা মহামারির ফলে গ্রাহকদের ব্যয়গত অভ্যাসে লক্ষ্যণীয় পরিবর্তন এসেছে। তারা ব্যয়ের ক্ষেত্রে পূর্বের তুলনায় বেশ সতর্ক হয়েছে। গ্রাহকের আধুনিক জীবনযাত্রা নিশ্চিতে স্মার্ট কার্ডটি সহজ ঋণসুবিধা, ডিজিটাল রিওয়ার্ড, সেলফ-সার্ভিস সহ নানান সুবিধা প্রদান করছে। এদের মধ্যে ক্যাশ-ব্যাক, সেভিংস ও মূল্য ছাড় ইত্যাদি সুবিধা উল্লেখযোগ্য। এটি কার্বন-নিউট্রাল পদ্ধতিতে তৈরি দেশের সর্বপ্রথম ক্রেডিট কার্ড।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘মিলেনিয়্যালস জন্য গঠিত ও আধুনিক চিন্তাধারার মানুষদের জন্যই মূলত এই স্মার্ট কার্ড। ডিজিটাল লাইফস্টাইল, সামাজিক দায়িত্ববোধ এবং দূরদর্শী মানসিকতায় বিশ্বাসীরা এই কার্ড ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এটি দেশের সর্বপ্রথম কার্বন-নিউট্রাল কার্ড।

তিনি বলেন, এছাড়া সামাজিক উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে এই স্মার্ট কার্ড বিশেষভাবে উপযোগী যার মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের, বিশেষত মেয়েদের ও দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো যাবে। এছাড়াও এই কার্ড জ্ঞান এবং লাইফস্টাইল ওয়েবসাইটের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করবে। ভবিষ্যতে গ্রাহকদের মতামতের ওপর ভিত্তি করে কার্ডে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।’

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগে আমাদের অংশীদার হওয়ায় ভিসা কার্ডকে আন্তরিক ধন্যবাদ।’ এছাড়া আধুনিক জীবনযাত্রায় নানান সেবা-সুবিধা প্রদান করবে এই স্মার্ট ক্রেডিট কার্ড

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ভোক্তা, বেসরকারি ও ব্যবসায়িক ব্যাংকিং প্রধান সাব্বির আহমেদ বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড স্মার্ট কার্ড আমাদের তরুণ গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণ ও নানান সুবিধা প্রদান করে। এর মাধ্যমে ভোক্তারা দৈনন্দিন ব্যয়ের মধ্য দিয়ে বিভিন্নভাবে উপার্জন এবং সঞ্চয় করতে পারবেন। এছাড়া কার্ডহোল্ডাররা প্রয়োজনে সুদমুক্ত কিস্তি সুবিধাও পাবেন এই স্মার্ট কার্ড থেকে।’

এই সেবার মাধ্যমে বাংলাদেশের রিটেইল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পূর্ণাঙ্গ সুবিধা প্রদানকারী ব্যাংক হিসেবে আরও একটি নতুন মাত্রা যোগ করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড। স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই বাংলাদেশের প্রথম ব্যাংক যারা ক্রেডিট কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং সল্যুশন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ২৪-ঘণ্টা কল সেন্টার চালু করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক যারা গ্রাহকদের চাহিদা মতো পূর্ণাঙ্গ আর্থিক সেবা-সুবিধা প্রদান করে আসছে। সেবা ও সমাধান প্রদানে ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রিটেইল গ্রাহকদের অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা