বাণিজ্য

তামাকের বদলে ভুট্টা চাষের কথা বলি : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌‘তামাকের সঙ্গে কৃষি খাতের কোনো সখ্য নেই। কৃষি মন্ত্রণালয়ের কোনো কর্মসূচি নেই, কোনো প্রণোদনাও নেই। এমনকি প্রতিটি ফসলের গবেষণা হলেও আমরা তামাকের কোনো গবেষণায়ও নেই। আমরা কোথাও তামাকের কথা বলি না। আমাদের উৎপাদন বৃদ্ধির জন্য কর্মসূচি তামাকের বদলে অন্য ফসল করতে উৎসাহিত করার জন্য। আমরা তামাকের এলাকায় ভুট্টা চাষ করার কথা বলছি। এখন ভুট্টা বেস্ট এনিমেল ফিড।’

সোমবার (১২ জুলাই) তামাক চাষ নিয়ন্ত্রণ ও খাদ্য উৎপাদনে করণীয় শীর্ষক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার ২০৪০ সালের মধ্যে তামাকের উৎপাদন শূন্যের কোটায় আনার ঘোষণা দিয়েছে। কিন্তু সেটা কঠিন। সেটা ব্যস্তবায়ন করতে হলে সুনির্দিষ্ট টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। তামাকের বিকল্প ফসলের বাজার নেই। অনেক ফসলের দাম পায় না কৃষক। ফলে আবারও তামাকে ঝোঁকে। সেজন্য লাভজনক বিকল্প ফসলের ব্যবস্থা করতে হবে। যদিও সার্বিক কৃষি জটিলতার মধ্যে রয়েছে। মন্ত্রী হিসেবে সব সমাধান করতে পারবো বলে মনে হয় না। এজন্য দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে এটা খুবই সম্ভব।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের ওপেন মার্কেট ইকোনমি। পণ্য সরকারের কিনে নেয়া দায়িত্ব নয়, বিক্রিরও দায়িত্ব নেই। আমরা বাজার সৃষ্টি করছি। উৎপাদন খরচ কমাচ্ছি। সারের দাম পৃথিবীর সবচেয়ে কম। সেই সার তামাক চাষেও ব্যবহার হচ্ছে। আমরা তো আর নিষিদ্ধ করতে পারবো না।’

তিনি বলেন, ‘এসব সমাধানে সুনির্দিষ্ট টার্গেট নিলে ২০৪০ সালে যেতে হবে না। এখন এক লাখ হেক্টরে তামাক হচ্ছে। এতে আট লাখ টন ভুট্টা হবে। কিন্তু তার জন্য ব্যবস্থা করতে হবে। সেই ভুট্টার দাম নিশ্চিত করতে হবে। জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে।’

এতে অন্য বক্তারা দেশের তামাক কোম্পানিগুলোর প্রভাব তামাকবিরোধী সংগঠনগুলোর থেকেও অনেক বেশি বলে দাবি করেন। এজন্য দেশে তামাক নিয়ন্ত্রণে কার্যত সুফল মিলছে না বলে জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশের হেড অব প্রোগ্রামস মো. শফিকুল ইসলাম প্রমুখ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা