বাণিজ্য

মোবাইল আর্থিক সেবায় বাড়ল করপোরেট কর

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর করপোরেট কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি কর বাড়ানোর মধ্য দিয়ে এ খাত থেকে আরও বেশি রাজস্ব সংগ্রহ করতে চান।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এসময় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। তালিকাভুক্ত না হলে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার কথা বলেছেন।

সম্প্রতি ইউসিবিএল এই সেবা দিতে আলাদা কোম্পানি খুলে। তাদের সেবার নাম 'উপায়'। সব মিলিয়ে দেশে বর্তমানে ১৫টি প্রতিষ্ঠান এমএফএস দিচ্ছে। এর মধ্যে কোনো ব্যাংক আলাদা কোম্পানি খুলে, আবার কোনো ব্যাংক একটি আলাদা পণ্য হিসেবে সেবাটি দিচ্ছে।

নগদ বাদে বাকি ১৫টি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চের শেষে এই সেবার মোট গ্রাহক ছিল ১০ কোটি ২৭ লাখ ৯৬ হাজার। তবে সক্রিয় গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ।

বাংলাদেশে ২০১১ সালে প্রথম এমএফএস তথা মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ বাংলা ব্যাংক। পরে এটির নাম বদলে রাখা হয় রকেট। এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ এই সেবায় আসে। এরই মধ্যে আরও অনেক ব্যাংক সেবাটি চালু করেছে, তবে সেভাবে সুবিধা করতে পারেনি। অবশ্য ডাক বিভাগের সেবা নগদ ভালো সাড়া ফেলেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা