বাণিজ্য

পুঁজিবাজারে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: রোববারের পর সোমবারও (১ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। শুধু সূচকের পতন নয়, এদিন লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। লেনদেন কমেছে টাকার পরিমাণেও।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। সোমবার ডিএসই'র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫৪ পয়েন্টে। ডিএসই- ৩০ সূচক কমেছে ৩৪ পয়েন্ট। এখন অবস্থান করছে ২ হাজার ১২৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ১৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৮টির।

ডিএসইতে ৭১৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৫ কোটি ১০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ১০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৬ পয়েন্টে। সিএসইতে ২৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৩৪টির দর বেড়েছে ৬৮টির, কমেছে ১১১টির আর ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা