বাণিজ্য

২১ দিনে ১৪৫ কোটি ৮৭ লাখ ডলার রেমিটেন্স

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম ২১ দিনে অর্থাৎ জানুয়ারির ১ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে ১৪৫ কোটি ৮৭ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, অর্থবছরের ছয় মাসে এক হাজার ৩২৪ কোটি ২০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছর এই ছয় মাসে পাঠিয়েছিলেন ৯৬৮ কোটি ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৩৬ দশমিক ৮০ শতাংশ।

তথ্যে দেখা যায়, গত বছরের মত নতুন বছরের শুরুতেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

এছাড়া, অর্থনীতির অন্যতম প্রধান সূচক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) বড় উদ্বৃত্ত ধরে রেখেছে বাংলাদেশ। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এই উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩২ কোটি ২০ লাখ ডলার। জুলাই-নভেম্বর সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪০১ কোটি ১০ লাখ (৪.০১ বিলিয়ন) ডলার। আর প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে উদ্বৃত্ত ছিল ৩৫৭ কোটি ৬০ লাখ ডলার।

গত ২০১৯-২০ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে লেনদেন ভারসাম্যে কোনো উদ্বৃত্ত ছিল না; বরং ১৬৬ কোটি ৭০ লাখ ডলার ঘাটতি ছিল।

সান নিউজ/রাসেল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা