বাণিজ্য

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সকে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বিমা আইন লঙ্ঘন করায় বেসরকারি খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে বীমা উন্নয়নও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থায় দায়িত্বরত উপসচিব শাহ আলম গত ৫ নভেম্বর জরিমানা করার বিষয়টি জানিয়ে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সকে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অর্থ বছর শেষ হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও অডিট রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে ডেল্টা লাইফ। বীমা খাতের অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন চলতি বছরের ৩০ জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

এছাড়া জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফ ২০১৯ সালের সেপ্টেম্বরের প্রকৃত মূল্যায়ন প্রতিবেদন আইডিআরএ জমা দেয়নি। এজন্য কোম্পানিতে ১১ লাখ ৩০ হাজার টাকা এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে ৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মিল্টন বেপারী বলেন, আইআরডিএ থেকে প্রকৃত মূল্যায়ন প্রতিবেদনের অনুমোদন না পাওয়ায় অডিট রির্পোট জমা দিতে পারিনি। আমরা অনুমোদনের জন্য চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আবেদন করেছিলাম। কিন্তু আইডিআরএ সময়মত অনুমোদন দেয়নি।

তিনি আরও বলেন, আইডিআরএ আমাদের প্রকৃত মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন দিয়েছে চলতি বছরের ৫ নভেম্বর। আমাদের ৩০ জুনের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছি। ৩০ জুনের মধ্যে আমাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করারও পরিকল্পনা ছিল।

মিল্টন বেপারী আরও বলেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পুজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং ২০১৫ (১৯) এর তালিকাভুক্তি অনুসারে অডিট রিপোর্ট তৈরি করার জন্য প্রকৃত মূল্যায়ন রিপোর্ট প্রস্তুত করা বাধ্যতামূলক।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা