সংগৃহীত ছবি
বাণিজ্য

পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

জেলা প্রতিনিধি: এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা। পাইকারি বাজারে ৮৫ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা করে।

আরও পড়ুন: এলএনজি কিনবে সরকার

শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় হিলির পেঁয়াজ বাজার ঘুরে দেখা গেছে, গত শুক্রবার যে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছিলো ৮৫ টাকা কেজি তা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা খুচরা বাজারে তা বিক্রি করছেন ১১০ টাকা কেজি।

ভারতীয় পেঁয়াজের আমদানি কম এবং দামও বেশি, এছাড়া, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। যার কারণে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

আরও পড়ুন: বাড়ল এলপিজির দাম

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক বলেন, বাজার নিয়ন্ত্রণে নেই। প্রতিদিন পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ও রসুনের দাম বাড়ছে। দুই দিন আগেও ৯০ টাকা কেজি করে পেঁয়াজ কিনলাম। আজ তা কিনতে হলো ১১০ টাকা কেজি দরে।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি খুবি কম। তাও যা আমদানি হচ্ছে, তার দামও অনেক বেশি। ৯০ থেকে ৯৫ টাকা কেজি দাম চাচ্ছে ভারতীয় পেঁয়াজের দাম। আবার মোকামে দেশি পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে। মোকাম থেকে ৯৬ টাকা কেজি পাইকারি ক্রয় করে তা ১০০ টাকা কেজি হিসেবে পাইকারি দিচ্ছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা