সংগৃহীত
খেলা

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার : বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ মার্চ) সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্দান্ত এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

এদিকে, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, সার্বিক সহযোগিতা ও সুনিপুণ দিকনির্দেশনায় বাংলাদেশ ক্রমশ বিশ্ব ক্রিকেটে সফলতা অর্জন করে চলেছে বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এক অভিনন্দন বার্তায় মেয়র বলেন, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা।

আরও পড়ুন : কাদিয়ানিদের ওপর হামলাকারীরা ইসলামের শত্রু

রোববার তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চার উইকেটে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ ক্রিকেট দল। এর মাধ্যমে ইংলিশদের বিপক্ষে কোনো ফরমেটে সিরিজ জিতলো বাংলাদেশ। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানের দল।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল লাল সবুজের দল। সিরিজের দ্বিতীয় ম‌্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ১১৭ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে ৪ উইকেট ও সাত বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা