খেলা

ধোনির চেন্নাই ফাইনালে

স্পোর্টস ডেস্ক: নবমবারের মতো আইপিএলের ফাইনালে উঠলো চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লী ক্যাপিটালসকে চার উইকেটে হারায় চেন্নাই।

রোববার (১০ অক্টোবর) রাতে দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে দিল্লী নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। দিল্লীর হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৬০ রান করেন পৃথ্বী শ।

এদিন দলের হয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক রিশাব পন্ত। ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ২৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ক্যারিবিয় ব্যাটার শিমরন হেটমায়ার। চেন্নাইয়ের হয়ে জশ হ্যাজলউড দুটি উইকেট শিকার করেন।

বিশাল লক্ষ্য তাড়ায় খেলতে নেমেই ৩ রানের মাথায় ফাফ ডু প্লেসিসকে হারিয়ে বসে চেন্নাই। এরপর প্রতিরোধ গড়ে তোলেন রুটুরাজ গাইকোয়াদ ও রবিন উথাপ্পা। দ্বিতীয় উইকেটে এই দুই জন গড়েন ১১০ রানের জুটি।

৪৪ বলে ৬৩ রান করে উথাপ্পার বিদায়ের পর বিপদে পড়ে চেন্নাই। শেষদিকে ৫০ বলে ৭০ রান করে সাঝঘরে ফিরেন গাইকোয়াদ। এরপর খেই হারিয়ে ফেলে চেন্নাই। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি শার্দূল ঠাকুর ও আম্বাতি রাইডু।

শেষদিকে মঈন আলি নেমে ১৬ রান করে সাঝঘরে ফিরলে দলের জয় অনিশ্চিত হয়ে পড়ে। তবে অধিনায়ক ধোনি নেমেই দুর্দান্ত এক ইনিংস খেলেন। ভারতীয় সাবেক এ অধিনায়কের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা