খেলা

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক: অবশেষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বৃহস্পতিবার ২৯ (জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েডরা। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে কোয়ান্টাস এর চাটার্ড বিমানে চেপে সরাসরি ঢাকায় পা রাখে তারা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যাবেন সফরকারীরা। সেখানে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

তার আগে অবশ্য দুই দফায় করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বেশ বড় বহরই নিয়ে এসেছে অজিরা। তবে ৩২ সদস্যের দলে নাম নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটারের। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, মার্কাস স্টয়নিস ও প্যাট কামিন্সরা খেলবেন না বলে জানিয়েছেন।

বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড-

অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।

সফরসঙ্গী রিজার্ভ: নাথান এলিস, তানভির সাঙ্ঘা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মাঠের লড়াই খুব বেশি দেখা যায় না। দুই দলের মুখোমুখি পরিসংখ্যান সমৃদ্ধ নয় একেবারেই। সর্বসাকুল্য ৩টি টেস্ট সিরিজ খেলেছে তারা। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সবশেষ মুখোমুখি হয়েছে ২০১১ সালে। টি-টোয়েন্টিতে নিজেদের মধ্যে এখনো কোনও সিরিজ খেলেনি এই দুই দল।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সবশেষ মুখোমুখি হয়েছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে। ২০২০ সালের সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। কিন্তু করোনাভাইরাসের কারণে সে সফর বাতিল করে অস্ট্রেলিয়া।

বাণিজ্যিক কারণে এর আগে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে অনাগ্রহ দেখায় তারা। তবুও ২০১৭ সালে একবার টেস্ট সিরিজ খেলতে এ দেশে এসেছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ ৪ বছর পর আবার ঢাকায় পা রাখলো তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা