খেলা

হাসলেন মেসি, কাঁদলেন নেইমার

স্পোর্টস ডেস্ক: একদিকে যখন স্বপ্নপূণের উল্লাস। অন্যদিকে কান্না আর হতাশায় ঘিরে থাকা মুহূর্ত। রিও ডি জেনেইরোর মারাকানা মনে হয় এমনই কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। লিওনেল মেসি যখন ট্রফি হাতে নেওয়ার অপেক্ষায় উল্লাসে ব্যস্ত। ঠিক তখনই কাঁদছেন নেইমার। তার চোখের কোনায় জল। জার্সি টেনে এনে হতাশায় মুখ ঢাকলেন, চোখের জল লুকালেন। একটা শিরোপার আশা ছিল তার। চেয়ে ছিলেন কোপা আমেরিকার ট্রফিটা জিততে।

কিন্তু মঞ্চটা যে সৃষ্টিকর্তার হাতে। হয়তো তিনি লিখে রেখেছিলেন মেসির জন্য। বুক ভরা হতাশা নিয়েই তাই থামতে হয়েছে নেইমারকে। তবে মাঠে তিনি দাপিয়ে বেড়িয়েছেন। সতীর্থদের উৎসাহ যুগিয়েছেন, সমর্থকদের বলেছেন তাদের সমর্থনের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিতে।

কিন্তু এতকিছুর পরও আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি। ২০১৪ বিশ্বকাপে এমন এক ইনজুরিতে পড়েছিলেন। মাসের পর মাস বাইরে থেকেছেন মাঠের। ওই টুর্নামেন্টে ভরাডুবি হয়েছে তার দলেরও। গত বারের গল্পটা তো আরও হতাশার।

দল কোপা আমেরিকা জিতেছে। অথচ নেইমার কি না খেলতে পারেননি ইনজুরির জন্য। আগের মেসির মতো তাই কাঁদতে হলো তারও। এই কান্না নিশ্চয়ই একদিন রূপ নেবে হাসিতে। ট্রফিটা উঠবে নেইমারের হাতে। এমন প্রত্যাশা অন্তত সমর্থকদের।

পুরস্কার বিতরণের পর দেখা গেলো আরও একটি মধুর দৃশ্য। মেসি এবং নেইমার দু’জনই মিশে গেলেন একই রঙে। দু’জনের কারো গায়ে ছিল না কোনো জার্সি। জার্সি খুলে পাশাপাশি বসে ছবি তুললেন তারা দু’জন। হয়তো এমন ভালোবাসায় চিরস্মরণীয় হয়ে থাকবেন তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা